ঢাবির শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে শীত ও গ্রীষ্মকালীন ৯ দিনের ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ডিসেম্বর ১০-১৩ তারিখের পরিবর্তে ডিসেম্বর ২৬-৩১ তারিখ এবং ২০২৪ সালের গ্রীষ্মকালীন ছুটি আংশিক পরিবর্তন করে মে ২৬-৩০ তারিখের পরিবর্তে জুন ২৪-৩০ তারিখ করা হয়েছে। উল্লেখ্য, শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল বা কর্তন করা হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার- ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী গত ২ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.