এইমাত্র পাওয়া

মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের ১ম উপাচার্য অধ্যাপক ড. রবিউল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য তাকে প্রেষণে নিয়োগে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি বিশ্ববিদ্যালয় শাখা) শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩-এর ১০(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগে করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজেন যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়।

অধ্যাপক ড. রবিউল ইসলামের জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগদান করেন। ২০১৮ সালে তিনি রাবির শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

তিনি দুর্যোগ ও ব্যবস্থাপনায় এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ২০১০ সালে এমএসসি সম্পন্ন করেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ম্যাকুয়ায়ি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.