বিশ্ববিদ্যালয়

শেকৃবির পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ইয়াং বাংলার এক ভলান্টিয়ারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অপরাধে পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সুপারিশক্রমে ও ১০০তম সিন্ডিকেট মিটিংয়ে বিবিধ-১ এর সিদ্ধান্ত অনুযায়ী ঐ পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। স্থায়ী বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মোস্তফা রাফিদ, …

বিস্তারিত পড়ুন

ইবিতে ১২ দিনের ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শীতকালীন অবকাশ ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারী পর্যন্ত শ্রেণি পাঠদান বন্ধ থাকবে এবং ০১ …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিয়েছে চবি প্রশাসন

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন ও বাংলা বিভাগের শিক্ষক নিয়োগ ও চলমান ঘটনার ব্যাখ্যা দিয়েছে প্রশাসন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ এ ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় বলা হয়, ১৯৯৪ সালের ১৮ আগস্ট অনুষ্ঠিত ২৮৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ‘বিভাগে/ইনস্টিটিউটের কোনো শিক্ষকের …

বিস্তারিত পড়ুন

সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক শামীম আরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শামীম আরা হাসান। তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমতিতে …

বিস্তারিত পড়ুন

বশেমুরবিপ্রবির কৃষি বিভাগে প্রথমবারের মতো স্নাতকোত্তর চালু

গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগে প্রথমবারের মতো স্নাতকোত্তর শ্রেণি চালু করা হয়েছে। মঙ্গলবার বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বিভাগটিতে এ শ্রেণিতে ভর্তি ফরম উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি …

বিস্তারিত পড়ুন

টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে জবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর (রবিবার ) থেকে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) …

বিস্তারিত পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জান্নাতুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস।  মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে তিনি এ দায়িত্ব পান। ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। এর আগে, নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন …

বিস্তারিত পড়ুন

সচিবের পদমর্যাদা পাচ্ছেন জাতীয় অধ্যাপকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সচিবের পদমর্যাদা পাচ্ছেন জাতীয় অধ্যাপকরা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ বিধান রেখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সই করা এক নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, জাতীয় অধ্যাপক পদে নিয়োগের জন্য অনধিক ৭৫ বছর বয়স্ক-যোগ্য অধ্যাপক মনোনীত হবেন। তবে মনোনয়ন কমিটি বিশেষ যোগ্যতাসম্পন্ন …

বিস্তারিত পড়ুন

অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে আবেদন শুরু হয়েছে আজ বুধবার যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা …

বিস্তারিত পড়ুন

অনশনে যাচ্ছে চবি শিক্ষক সমিতি

চট্টগ্রামঃ উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি শেষে বৃহস্পতিবার প্রতীকী গণ-অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চবির বঙ্গবন্ধু চত্বরে বুধবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতির নেতা ও সদস্যরা। এ কর্মসূচি শেষে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রতীকী গণঅনশনের ঘোষণা দেন …

বিস্তারিত পড়ুন