অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে আবেদন শুরু হয়েছে আজ বুধবার যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪-২০ তম ব্যাচের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের ২৮টি কলেজে অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য ২০ ডিসেম্বর বুধবার থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ই-মেইলে (ds_coll@moedu.gov.bd) আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.