নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে পাঁচদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর (রবিবার ) থেকে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা) চালু থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
