নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জান্নাতুল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস।

 মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে তিনি এ দায়িত্ব পান।

ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

এর আগে, নজরুল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. আব্দুল হালিম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.