এইমাত্র পাওয়া

কারিগরি

৭ দফা দাবিতে কুষ্টিয়ায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কুষ্টিয়াঃ নিয়োগ ও বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণসহ সাত দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে অংশ নেয় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট বন্ধ করে অবরোধ কর্মসূচি বিক্ষোভ …

বিস্তারিত পড়ুন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে আলোচনা সভা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের ক্যাম্পাসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ৭ দফা দাবির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানিকগঞ্জের আয়োজনে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক …

বিস্তারিত পড়ুন

মহাপরিচালকের সাথে আলোচনা ভোকেশনাল শিক্ষক নেতৃত্বের

ঢাকা,  আগারগাঁও ।।  বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সেক্রেটারি প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আজ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক অতিরিক্ত সচিব আবুল খায়ের মোঃ আক্কাস আলীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যাবলি এবং সমাধানের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন। …

বিস্তারিত পড়ুন

কেন্দ্র নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষর করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের কেন্দ্রকে নিচের …

বিস্তারিত পড়ুন

বিএসসি প্রকৌশলীদের ৩ দফার প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম: বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদ এবং কারিগরি শিক্ষার্থীদের ঘোষিত সাত দফা মেনে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে চট্টগ্রামের দুই নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। আন্দোলনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় …

বিস্তারিত পড়ুন

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র

ঢাকাঃ দেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও সাড়ে চার লক্ষাধিক পলিটেকনিক শিক্ষার্থীর পক্ষে প্রকৌশল শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সিইসি কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন। …

বিস্তারিত পড়ুন

সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে বরিশাল বিভাগীয় কমিটির আলোচনা সভা

বিন-ই-আমিন, বরিশাল।। জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার সহকারী শিক্ষক ( টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় নির্ধারণ ও বরিশাল বিভাগীয় কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা হয়েছে বরিশালে। আজ ২৯ আগষ্ট ( শুক্রবার) বরিশালের সিএন্ডবি রোডস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন ,বরিশাল বিভাগীয় …

বিস্তারিত পড়ুন

পেশাগত অধিকার ও শিক্ষার মানোন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দাবি

ঢাকাঃ পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দাবি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। তারা জানায়, দাবিগুলোর মূল লক্ষ্য হলো, প্রকৌশল কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তোলা। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা …

বিস্তারিত পড়ুন

মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৭ জুলাই) এ দুটি সংস্থার শীর্ষ পদে রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। …

বিস্তারিত পড়ুন

কর্মমুখী কারিগরি শিক্ষার প্রতি সমাজের অবজ্ঞা সমীচীন নয়: ড. ফয়েজ

ঢাকাঃ কর্মমুখী কারিগরি শিক্ষার প্রতি সমাজের কোনো প্রকার অবজ্ঞা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএসএ ফায়েজ। তিনি বলেন, চাকরি, গবেষণা, প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সকল বিষয়েই বৈশ্বিক প্রতিযোগিতা রয়েছে। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শনিবার (১৬ আগস্ট) ‘বাংলাদেশে চাহিদাভিত্তিক …

বিস্তারিত পড়ুন