ঢাকাঃ ৬ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করায় প্রায় দু’ঘণ্টা ধরে বন্ধ আছে ওই পথে যানবাহন চলাচল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রভাবশালী গোষ্ঠী কারিগরি শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে প্রকৌশল পেশায় প্রবেশের পথ সংকুচিত করছে। এ ছাড়া চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে প্রকৃত স্বীকৃতি দেওয়া, প্রকৌশল পেশায় পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত, সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগ বন্ধ, উচ্চশিক্ষায় সুযোগের ক্ষেত্রে বৈষম্য দূর, বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সরকারি সুবিধা নিশ্চিত এবং কারিগরি শিক্ষাকে জাতীয় উন্নয়ন নীতিতে প্রধান ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
