এইমাত্র পাওয়া

মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ জুলাই) এ দুটি সংস্থার শীর্ষ পদে রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। তাকে এ নিয়োগ দিয়ে তার চাকরি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তার চাকরিও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

একই সঙ্গে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.