এইমাত্র পাওয়া

সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে বরিশাল বিভাগীয় কমিটির আলোচনা সভা

বিন-ই-আমিন, বরিশাল।।

জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার সহকারী শিক্ষক ( টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় নির্ধারণ ও বরিশাল বিভাগীয় কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা হয়েছে বরিশালে। আজ ২৯ আগষ্ট ( শুক্রবার) বরিশালের সিএন্ডবি রোডস্থ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন ,বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন’র আহবায়ক মো. আব্দুল কাদির।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশনের সদস্য সচিব মো. আরিফুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল ইমরান , মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশন’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক নুরুল হক। সভায় যেসব লিখিত প্রস্তাবনিয়ে সরকারের নিকট আবেদনের সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো:

১.সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদ টি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করা।

২.এসএসসি ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা সচল রাখা ।

৩.ব্লক পোস্ট ধারণা বাতিল করে প্রচলিত বিধি অনুযায়ী প্রমোশন ও সিলেকশন গ্রেড নির্ধারণ করা

৪. অবসর /মৃত্যু ইত্যাদি কারণে কারিগরি পদ গুলি শূন্য হলে যথাযথ নিয়মে নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা।

শিক্ষাবার্তা /এ/ ২৯/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.