নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্থগিত হওয়া পরীক্ষা আগামী রোববার আবার নেওয়া শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবার শুরু হচ্ছে।
গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
