১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর প্রস্তাব

নিউজ ডেস্ক।।

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি শুরু করে ১৭ মার্চ পর্যন্ত চালানোর প্রস্তাব দিয়েছে প্রকাশক সমিতি। আজ মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে প্রকাশকদের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব জালাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী চলতি বছর ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.