নিউজ ডেস্ক।।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এ গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতেছে অস্ট্রেলিয়া।
আবুধাবির এ ম্যাচে টসে জেতার পর প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে হওয়া সেই আসরে প্রোটিয়াদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল অসিরা।
এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দল খেলেছে ২১টি ম্যাচ। যেখানে অস্ট্রেলিয়ার জয় ১৩ ম্যাচে আর দক্ষিণ আফ্রিকা জিতেছে ৮টি ম্যাচ।
অস্ট্রেলিয়া স্কোয়াড :
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মারকুস স্কোইনিস, ম্যাথেউ ওয়াদে, পেট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জোস হেজলউড।
সাউথ আফ্রিকা :
টেম্বা ভাবুমা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রসি ভন ডার দুসেন, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাবা, কেশভ মাহারাজ, এনরিচ নরটজে, তাবরিজ শামসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
