নিউজ ডেস্ক।।
কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী।
ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরের পূর্ব নির্ধারিত কেন্দ্রের সঙ্গে কারাগারকে যোগ করে শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ভর্তি পরীক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কারাগারে পরীক্ষা দেওয়ার বিষয়ে আদালতের আদেশসহ আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী জানিয়েছেন।
তবে ওই শিক্ষার্থীর নাম পরিচয় বা কোন অভিযোগে অভিযুক্ত তা প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
