বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ শুরু

নিউজ ডেস্ক।।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করি, ফুটবল আনন্দে মাতি’ এ শ্লোগান ধারণ করে চতুর্থবারের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ৫৬ নম্বর ওয়ার্ড। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ ধারাবাহিকভাবে আয়োজনে অংশ হিসেবে এবারও অনুষ্ঠিত হচ্ছে।

এ মৌসুমের খেলা শুরু হয়েছে শুক্রবার। শনিবারও জাকজমপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রতিযোগিতা। এ খেলায় বড়গ্রাম একাদশ-২ হারিয়েছে কুড়ারঘাটক একাদশ-২ কে। এ খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন কুড়ারঘাট-২ একাদশের মো. সোহান।

ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্পর্কে ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন যুগান্তরকে বলেন, স্থায়ীভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা। আর এ ধরনের সুস্থ বিনোদন চর্চা অব্যাহত রাখা সম্ভব হলে আমাদের যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.