নিউজ ডেস্ক।।
জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে এসেছে। শনিবার বিকালে টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
বিমানবন্দরে টিকা গ্রহণ করতে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
