নিউজ ডেস্ক।।
স্কুল-কলেজ খোলা এখন দুটি বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত সংক্রমণের হার কমে যাওয়া আর দ্বিতীয়ত সবাইকে টিকার আওতায় নিয়ে আসা। এ দুটি যখন হবে তখন আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারব।
রবিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবেশিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দিতে পারব সেটা বলার কোনো সুযোগ নেই। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি রয়েছে।
ডা. দীপু মনি আরও বলেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নির্ভর করছে অবস্থা কখন কী রকম দাঁড়ায় তার ওপর। গত বছরের অভিজ্ঞতা বলে নভেম্বর-ডিসেম্বরে সংক্রমণ অনেক কমে গিয়েছিল। এ বছরও সেটি হলে সে সময়ে আমরা ভেবেছি এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে পারব। আর শিক্ষাপ্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে। বিশেষজ্ঞরা যেমন বলেন যে, শতকরা পাঁচ ভাগ বা তার কম হলে তখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। সেটা যেমন আমরা মাথায় রাখছি, তেমনি একই সঙ্গে টিকার কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
