বিপিটিএ সুবর্ণচর কর্তৃক জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর, নোয়াখালীর আয়োজনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন থেকে আলোচনায় অংশ গ্রহন করেন মোঃ সাইদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নোয়াখালী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য উপস্থাপন করেন বিপ্লব দাস, সুপারিনটেনডেন্ট, মাইজদী পিটিআই, নোয়াখালী, মোঃ রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর,নোয়াখালী, মোঃ আবুল মতিন, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর,নোয়াখালী, প্রধান বক্তা হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য উপস্থাপন করেন মোঃ মোজাম্মেল হোসেন, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী শাখা, আলোচক হিসেবে সংযুক্ত থেকে বক্তব্য উপস্থাপন করেন মোঃ আবদুল আলিম ভূইয়া সুজন, সাধারন সম্পাদক, বিপিটিএ, নোয়াখালী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সুবর্ণচর মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম ক্বারী মাওলানা মোহাম্মদ আবদুল মন্নান মহোদয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সমিতির যোগাযোগ সম্পাদক মোঃ আবদুর রহমান, গীতা থেকে পাঠ করেন মধ্য চরবাটা হাজী নজির আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমী রানী দত্ত। আলোচনায় অংশ গ্রহন করে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজা উদ্দিন। বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ এমদাদ উল্যাহ, মোঃ রেদওয়ানুল বারী, বাবুল চন্দ্র মজুমদার, মাধব চন্দ্র পাল, মোঃ হারুনুর রশীদ, মো আবদুল বাকের, মোঃ বেলায়েত উল্যাহ, রাজীব চন্দ্র শীল, মোহাম্মদ সেকান্দর আলম, মোঃ আবদুর রহমান, মোঃ মোস্তাক আহমেদ, আমেনা বেগম, তানভীন আরা নয়ন, হাজেরা বেগম, মোঃ বেলাল উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.