এইমাত্র পাওয়া

পুলিশের ৩০ কর্মকর্তাকে পদায়ন

নিউজ ডেস্ক।।

পুলিশের ২০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ৩০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ পদায়নের কথা বলা হয়।

পদায়নকৃত কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, মাহমুদা বেগম, মো. আবদুস ছালাম, মো. রুহুল আমিন, মো. শামছুল আজম, মোহাম্মদ নাজমূল হাসান, শেখ রাজীবুল হাসান, শাহ মো. আব্দুর রউপ, মোহাম্মদ বিলাল হোসেন, মাহমুদুল হাসান ফেরদৌস, মো. শাহরিয়ার আলম, মাহমুদুল হাসান, নূরানী ফেরদৌস দিশা, মোহাম্মদ আবদুল গফুর, ফরহাদ কবীর, মাঈন উদ্দিন চৌধুরী, শেখ শরীফ-উজ-জামান, জিয়াউদ্দিন আহমেদ, মো. মশিউর রহমান মন্ডল ও আমিনুল ইসলাম সরকার।

সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, আরমান হোসেন, আল মামুন, মো. ফারুক আহমেদ, দীপঙ্কর ঘোষ, রাজিবুল আহসান, মাসুদ রানা, রায়হান ইবনে রহমান, মাকসুদুর রহমান ও মেরিনা আক্তার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.