নিউজ ডেস্ক।।
করোনার কারণে স্থগিত থাকা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বুধবার আবার চালু হচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার জারি করা এ-সংক্রান্ত আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। ইতোমধ্যে গ্রিডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা রোধে বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। লকডাউন তুলে নেওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তা ফের চলমান থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

