নিউজ ডেস্ক।।
এ বছরের নভেম্বর থেকে প্রাথমিকের সব দফতরে চালু হবে শতভাগ ই-ফাইলিং। আদালত ও এজি (অডিটর জেনারেল) অফিসের আর্থিক নথি ও কিছু জরুরি ফাইল ছাড়া বাকি কাজ হবে ডিজিটাল পদ্ধতিতে। থাকবে না কাগজপত্র।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘ই-ফাইলিং মাঠপর্যায়ে চালু হয়েছে। জেলা ও উপজেলা শিক্ষা অফিস এখন এর আওতায়। প্রশিক্ষণ বাকি রয়েছে ৬৭টি পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) এবং ৫০৯টি ইউআরসিতে (উপজেলা রিসোর্স সেন্টার)। এসব কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে সেপ্টেম্বরে। শেষ হবে অক্টোবরে। কিছু জরুরি ফাইল ছাড়া প্রাথমিকের সব অফিসে শতভাগ ই-ফাইলিং চলবে। ইতোমধ্যে প্রায় এক হাজার ৭০০ অফিসে ই-ফাইলিং শুরু হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে শুরু করে প্রাথমিকের সব দফতর, সংস্থা এবং মাঠপর্যায়ের সব অফিসে ই-ফাইলিং চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে অনলাইনে প্রশিক্ষণ শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
