এইমাত্র পাওয়া

দেশে টিকা নিলেন ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন

নিউজ ডেস্ক।।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.