নিউজ ডেস্ক।।
পনেরো আগস্টে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নির্দেশ দিয়েছেন। পুলিশের সকল ইউনিট প্রধানকে এ নির্দেশনা দিয়ে আইজি বলেন, অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা, সেটি খেয়াল রাখতে হবে।
গতকাল বিকালে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চুয়াল সভায় সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এসব নির্দেশ দেন তিনি। এ সময় পুলিশ সদর দপ্তরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
