শুধু জাতীয় পরিচয়পত্র দেখেই টিকা দেওয়ার কথা ভাবছে সরকার

নিউজ ডেস্ক।।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে করোনার (কোভিড-১৯) টিকার দেওয়ার কথা ভাবছে সরকার। তবে এই সেবা সবার জন্য নয়। শুধু গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোর নাগরিকরা এ সুবিধা পাবেন।

শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার খুরশীদ আলম। তিনি বলেন, ‘টিকাদান পদ্ধতি সহজ করার চিন্তা করছে সরকার। গ্রাম এলাকায় যারা নিবন্ধন করতে পারছেন না, তারা এনআইডি কার্ড দেখিয়ে বা টিকা কেন্দ্রে গিয়ে টিকা কার্ড সংগ্রহ করে টিকা নিতে পারবেন কি না, সে বিষয়ে ভাবছে সরকার।’শুক্রবার রাজধানীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.