ঢাকা, সোমবার: দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে এই সংগঠনটি গঠিত হয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় দেশের সাংবাদিকরাও নানামুখী চাপ ও হয়রানির মুখে পড়েন বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
সংগঠনের উদ্যোক্তাদের তথ্যমতে, সারাদেশে প্রায় ৫ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। একইসঙ্গে ১৬৮ জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত অধিকার রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে এই নতুন সংগঠন গঠন করা হয়।
গতকাল সোমবার রাত ৮টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
নবগঠিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে বলে সভায় জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কমিটি নিম্নরূপ
আহ্বায়ক : আকতার হোসেন
যুগ্ম আহবায়ক :আশরাফুল ইসলাম
যুগ্ম আহবায়ক : জাকির হোসেন ইমন
সদস্য সচিব : শেখ জামাল
সদস্য বৃন্দ :
১। অমিয় ঘটক পুলক
২। খায়রুল আলম
৩। কে এম শহীদুল হক
৪। সোহেলী চৌধুরী
৫। আসাদুর রহমান
৬। জান্নাতুল ফেরদৌস চৌধুরী
৭। সাজেদা হক
৮। ইকরামুল কবীর টিপু
৯। এ কে এম ওবায়দুর রহমান
১০। সাজেদা পারভীন
১১। শামীমা আক্তার
১২। প্রদীপ কুমার চৌধুরী
১৩। সাবিরা ইসলাম
১৪। হামিদ মোহাম্মদ জসিম
১৫। এস এম সাইফ আলী
১৬। জুবায়ের রহমান চৌধুরী
১৭। রাগীবুল রেজা
১৮। মোহাম্মদ নাঈমুদ্দিন
১৯। রেজাউল কারীম
২০। রেজাউল করিম রেজা
২১। রফিকুল ইসলাম সুজন
২২। আবুল হোসেন
২৩। কাজী মোবারক হোসেন
২৪। শহীদ রানা
২৫। শেখ কলিমুল্লাহ নয়ন
২৬। ওয়ারেসুন্নবী খন্দকার
২৭। ইকবাল জাফর
২৮। রমজান আলী
২৯। জাহাঙ্গীর খান বাবু
৩০। রফিকুল ইসলাম রফিক
৩১। শফিকুল ইসলাম
৩২। গাজী তুষার আহমেদ
৩৩। রহিমা খানম
৩৪। মাজেদুল ইসলাম পাপেল
৩৫। মুক্তা মনোয়ার
৩৬। রফিকুল ইসলাম পিন্টু
৩৭। বিউটি রানী
৩৮। হাসনাত শাহিন
৩৯। কামরুল ইসলাম
৪০। ইমরানুল আজিম চৌধুরী
৪১। ইসরাফিল শাহিন
৪২। এস এম কামরুজ্জামান সাগর
৪৩। রুবেল হাসান
৪৪। নাসিরুদ্দিন চৌধুরী
৪৫। নাঈমুর রহমান স্বপন
৪৬। ইসরাফিল হাওলাদার
৪৭। হাসান আহমেদ
৪৮। মো: শফিউর রহমান
প্রমূখ।
শিক্ষাবার্তা /এ/ ২৮ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

