এবারের ঈদেও মিলতে পারে টানা সাত দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক।।

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের অবকাশ মিলতে পারে।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত সাত দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে, ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে ঈদুল আজহার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে। এতে ছুটি বাড়বে এক দিন।

এর আগে, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এক দিন বাড়িয়েছিল সরকার।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পরে পবিত্র ঈদ পালিত হয় বাংলাদেশে।

সেই হিসেবে আগামী ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে দেশে।

শিক্ষাবার্তা /এ/ ২৮ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.