শনিবার জাপান থেকে প্রায় আড়াই লাখ ডোজ টিকা আসছে

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে শনিবার জাপানের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন পেতে যাচ্ছে।

টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান এদিন বিকেল তিনটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব টিকা গ্রহণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.