ঈদে ঢাকা ছাড়েন কোটির বেশি সিম গ্রাহক, ফিরেছেন ৮ লাখ

নিউজ ডেস্ক।।

ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম গ্রাহকের মধ্যে ৮ লাখ গ্রাহক ফিরে এসেছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেবসুক পেজে এই তথ্য জানান।

শুক্রবার সন্ধ্যা তিনি লিখেছেন,‘একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবধি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ টি সিম ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম।’

ঈদের ছুটির পর শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। কোরবানির ঈদের একদিন পর ফের বিধিনিষেধ আরোপের ঘোষণায় ঢাকা ছেড়ে মানুষ দ্রুত কর্মস্থলে ফিরতে শুরু করে। শুক্রবার সকালেও রাজধানীর সদরঘাটে ছিল প্রচণ্ড ভিড়।

লকডাউনের মধ্যে দেশে সব ধরণের গণপরিবহন বন্ধ থাকলেও নানা প্রান্ত থেকে নানা উপায়ে ঢাকায় আসছেন মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.