নিউজ ডেস্ক।।
৩৮তম বিসিএস থেকে নন ক্যাডারে (দ্বিতীয় শ্রেণী) নিয়োগের জন্য আরও ১ হাজার ১৩৯ জনকে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৩০ জুন) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধনী-২০১৪ অনুযায়ী ক্যাডার এবং নন-ক্যাডার প্রথম শ্রেণী (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) শূন্য পদে নিয়োগের জন্য সামিয়কভাবে সুপরিশ করা হয়েছে।
এর আগে প্রথম দফায় ৫৪১ জন ও দ্বিতীয় দফায় ৭ শতাধিক নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি।
উল্লেখ্য, ৩৮ তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীর সংখ্যা ছয় হাজার ১৭৩ জন। এদের মধ্যে নন-ক্যাডার পদে সুপারিশের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার ৩২।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
