এইমাত্র পাওয়া

বাংলাদেশ ভ্যাকসিন পলিটিক্সের শিকার : স্বাস্থ্যের ডিজি

নিউজ ডেস্ক।।

বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে যে পলিটিক্স চলছে, বাংলাদেশ সেই পলিটিক্সের শিকার বলে মন্তব্য করেছে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, আগামী মাসের (জুলাই) প্রথম সপ্তাহে ভ্যাকসিনের বড় অংকের চালান দেশে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন কিনতে কাজ করে যাচ্ছি। আমাদের টাকার কোনো অভাব নেই।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে সোমবার বাংলাদেশ রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.