নিউজ ডেস্ক।।
সর্বাত্মক লকডাউনে যৌক্তিক কারণ ছাড়া বাইরে ঘোরাঘুরি করা যাবে না। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই ধরে নিয়ে যাবে পুলিশ। যাদের অফিস খোলা বা কর্মস্থলে যেতে হবে, তাদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যাদের পরিচয়পত্র নেই, তাদের পুলিশের মুভমেন্ট পাস বা যথাযথ কর্তৃপক্ষের আগাম অনুমতিপত্র দেখাতে হবে।
দুই একদিনের মধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি পরিস্কার করে নোটিশ দেয়া হতে পারে।
রোববার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম ডিএমপির ইউনিট প্রধানদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে লকডাউন কার্যকরে পুলিশের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই ১ জুলাই থেকে মানুষ বিনা কারণে যেন ঘরের বাইরে বের না হন। উপযুক্ত কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার করে থানায় নেয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকার সব প্রবেশপথে চেকপোস্ট থাকবে। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তাহলে কেন মানুষ বিনা কারণে যাতায়াত করবে। পরিবার, সমাজ ও দেশের কথা বিবেচনায় কিছুদিন সব বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন।
উল্লেখ্য, প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার থেকে ১ জুলাই পর্যন্ত ঢাকায় যাতে পণ্যবাহী যান আর রিকশার বাইরে কোনো ধরনের গণপরিবহন চলাচল করতে না পারে, সেজন্য ট্রাফিক বিভাগ ছাড়াও প্রত্যেক থানার ওসিদের নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
