এইমাত্র পাওয়া

মোটরসাইকেলে ২ জন ওঠা যাবে না: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক।।

সর্বাত্মক লকডাউনে মোটরসাইকেলে দুইজন ওঠা যাবে না। কেউ চাইলে একা মোটরসাইকেলে যেতে পারবেন। তবে রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করা যাবে না। অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই গ্রেপ্তার করে থানায় নিয় যাওয়া হবে বলে গণমাধ্যমেক জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা চাই ১ জুলাই থেকে মানুষ বিনা কারণে যেন ঘরের বাইরে বের না হন। উপযুক্ত কারণ ছাড়া বের হলেই গ্রেপ্তার করে থানায় নেয়া হবে। মোটরসাইকেলে দুইজন ওঠা যাবে না। কারও প্রয়োজন হলে একা মোটরসাইকেলে যেতে পারবেন।

যাদের অফিস খোলা বা কর্মস্থলে যেতে হবে, তাদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। যাদের পরিচয়পত্র নেই, তাদের পুলিশের মুভমেন্ট পাস বা যথাযথ কর্তৃপক্ষের আগাম অনুমতিপত্র দেখাতে হবে।

উল্লেখ্য, ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে মার্কেট, পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

এছাড়া দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে; সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেয়া করতে হবে। জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রোববার (২৭ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.