এইমাত্র পাওয়া

২০ বিশ্ববিদ্যালয়ে পেছাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ১৯ জুন থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনদিনে তিনটি বিভাগে এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এখনো এ বিষয়ে চূড়ান্ত সময় ঘোষণা করা হয়নি।

এই গুচ্ছে থাকা সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভর্তি পরীক্ষা পেছানো ছাড়া উপায় নেই। কারণ প্রাথমিক আবেদনের কাজই শেষ করা যায়নি। চলমান বিধিনিষেধের পর প্রাথমিক আবেদনের জন্য ১০ দিন সময় বাড়ানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.