এইমাত্র পাওয়া

৫০টি মডেল মসজিদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে।

এক সাথে হাজারো লোকের নামাজ আদায়সহ এসব মসজিদে রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.