নিউজ ডেস্ক।।
আম্ফানের থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় আসছে, যা চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম ‘যশ’। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের বরাতে জানা যায়, এ মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি।আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আম্ফানের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই সুপার সাইক্লোন। আপাতত ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে খেয়াল রাখছেন আবহাওয়াবিদরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
