এইমাত্র পাওয়া

রোজিনার বিরুদ্ধে মামলা করা সেই কর্মকর্তার দপ্তর বদল

নিউজ ডেস্ক।।

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. শিব্বির আহমেদ ওসমানীর কর্মস্থল বদল করা হয়েছে। তাকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়েছে।

সোমবার এই অফিস আদেশ জারি করা হয় যা মঙ্গলবার প্রকাশ করে স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত একই আদেশে আরও পাঁচ উপ-সচিবকে বদলি করা হয়েছে।

এই বদলির আদেশের দিন সোমবারই সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ তুলে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়।

পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় তার বিরুদ্ধে মামলা করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.