নিউজ ডেস্ক।।
ভয়ঙ্কর করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনে’ টানা বন্ধের আগের দিন ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংকগুলো। আজ সোমবার (১২ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
চলমান লকডাউনে আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলে। মঙ্গলবারও তা হওয়ার কথা ছিল। কিন্তু ১ সপ্তাহের জন্য ব্যাংক বন্ধের আগে গ্রাহকদের সুবিধার জন্য লেনদেনের সময় ২ ঘণ্টা বাড়ানো হল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
