এইমাত্র পাওয়া

তারাবি ও প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন

নিউজ ডেস্ক।।

সারাদেশে করোনাভাইরাস মহামারিতে মৃত্যু ও আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে নির্দেশনা জারি করেছে সরকার।

এ নির্দেশনায় বলা রয়েছে- মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি এবং তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.