নিজস্ব প্রতিবেদক।।
করোনাভাইরাস মহামারি সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষার্থীদের মার্চপাস্ট ও র্যালি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড-১৯ পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিমধ্যে কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র্যালির আয়োজন করছে; যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব কর্মসূচি এই মুহূর্তে শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন এমন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে মাউশি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও অনুরোধ জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
