এইমাত্র পাওয়া

৪০তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার প্রথম পর্বের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ১৫০ জনের ভাইভা আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে এ পরীক্ষা হবে।’

গত বুধবার ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিলেও পাস করেন ১০ হাজার ৯ ৬৪ জন। এ বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

এর মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার জন। প্রিলিমিনারি পাস করেন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
মোট ১ হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে ৪০তম বিসিএসে।

এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়ানো হতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.