এইমাত্র পাওয়া

প্রতিবন্ধীদের রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে -এমপি সাহিদুজ্জামান খোকন

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।

মেহেরপুরের গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর ২ ( গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান লুইস। প্রতিষ্ঠানের শিক্ষক বাবুল হোসেন জনির সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, এমপি পত্নী লায়লা আনজুমান বানু শীলা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি আবুল বাসার, জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের শিক্ষক ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম উল হক মিন্টু ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জুলেখা খাতুন সহ প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন । প্রায় ২০০ জন ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয় । প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান খোকন বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের বোঝা নয়, তাদেরকে সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন ।

তারা সমাজের অংশ তাদের যাতে কোন সমস্যা না ‌হয় এবং তাদেরকে মাতৃস্নেহে লালন পালন করা সবার কর্তব্য । শিক্ষকদের প্রতি অনুরোধ জানান, তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে সহায়তা করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । তারা সমাজের বোঝা নয় তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে ।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের সহধর্মীনি শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে তৈরী ‌এই প্রতিষ্ঠান কে সকল প্রকার সহায়তা করার আশ্বাস দেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেন । সমাজের বিত্তবান মানুষসহ সকল কে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসাার জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.