এইমাত্র পাওয়া

করোনার টিকার জন্য শিক্ষকদের রেজিষ্ট্রেশন করার নির্দেশ

অনলাইন ডেস্ক ||

করোনার টিকা নিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (১ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) দপ্তর এ নির্দেশ দিয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন মাউশি’র উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল আমিন।

আদেশে বলা হয়েছে, ‘টিকা গ্রহণ সংক্রান্ত পত্রের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এর আগে করোনা মোকাবিলায় টিকা গ্রহণ প্রসঙ্গে চিঠি দেয় মাউশি। চিঠিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ।

চিঠিতে বলা হয়, ‘মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও এর আওতাধীন সকল অধিদপ্তর-দপ্তর-সংস্থায় কর্মরত যেসব কর্মকর্তা-কর্মচারী ibas++ থেকে বেতন-ভাতা গ্রহণ করেন তাদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.