অনলাইন ডেস্ক ||
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের আয়োজনে মাসব্যাপী অনলাইনে অনুষ্ঠিত ইংলিশ জিনিয়াস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং বিজয়ীদের নাম শনিবার জুমে ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতার সহযোগী আয়োজন ছিল সিউইবি ইংলিশ ক্লাব এবং ইউথ অরগানাইজেশনই ভালুশন ৩৬০। সারা দেশের প্রায় ৬০০ কলেজ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ইংলিশ অলিম্পিয়ার্ড, পোয়েম রাইটিং, পোয়েম রেসিটেশন, শর্ট স্টরি এবং অনলাইন স্পিচ এই পাঁচ বিভাগ থেকে তিনজন করে ১৫ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশে নিযুক্ত কানাডা হাইকমিশনার হিজ এক্সেলেন্সিবেনোই প্রফনটেইন ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত এবং ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‘ইংলিশ জিনিয়াস’ প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে অনলাইন সার্টিফিকেট দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিযোগী বিজয়ীদের এ মাসে ১৮ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হবে।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর নর্থ আমেরিকান শিক্ষাব্যবস্থার আদলে আন্তর্জাতিকমানের শিক্ষা প্রদান করে আসছে। বিশ্ববিদ্যালটি ইতোমধ্যে কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরের সেরা বিশ্ববিদ্যালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার, স্টুডেন্ট মোবিলিটি এবং এক্সচেঞ্জ প্রোগ্রাম, গবেষণা এবং ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।
“
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
