এইমাত্র পাওয়া

উচ্চশিক্ষা- কোন প্রতিষ্ঠানে কত আসন?

নিউজ ডেস্ক।।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে আসন রয়েছে ১৩ লাখ ২০ হাজার।

ইউজিসি বলছে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩ হাজার ৬৭৫, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮ লাখ ৭২ হাজার ৮১৫, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৭৭ হাজার ৭৫৬, দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ৪৪০, মেডিকেল ও ডেন্টাল কলেজে ১০ হাজার ৫শ’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজে ২৩ হাজার ৩৩০, চারটি ইজ্ঞিনিয়ারিং কলেজে ৭২০, ছয়টি টেক্সটাইল কলেজে ৭২০, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফরি প্রতিষ্ঠানে পাঁচ হাজার ৬শ’, ১৪ টি মেরিন এন্ড অ্যারোনটিকাল কলেজে ৬৫৪, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ হাজার ৫শ’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানে ২৯০টি আসন রয়েছে। ইউজিসি জানিয়েছে, সকল শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে জিপিএ- ৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.