বিন-ই-আমিন ||
জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগি অংশ গ্রহণ করেছে পটুয়াখালীতে। সারাদেশে ৫২ হাজারের বেশি প্রতিযোগি অংশ নেয় এ প্রতিযোগিতায়। পটুয়াখালী জেলায় ১১ হাজার ৪৬৭ জন অংশগ্রহণ করে দেশ সেরা জেলার কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি কৃতিত্বের দিক থেকেও সেরা পটুয়াখালী। পটুয়াখালীর সদর উপজেলাও সেরা উপজেলার কৃতিত্ব অর্জন করে। বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব বরিশাল। জাতীয় মানবাধিকার কমিশন’র সভাপতি নাসিমা বেগম(এনডিসি)’র সভাপতিত্বে গতকাল ৩০ জানুয়ারি অনলাইনে ভিডিও কনফারেন্সে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন সারমিন এমপি। আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। মাননীয় স্পিকারের পক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,পুলিশ সুপার মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক আঃ মন্নান, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন সহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
