এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএস আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক।।

৪৩তম বিসিএস আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে আবেদনের সময়সীমা ছিল ৩১ জানুয়ারি। দুই মাস বাড়িয়ে তা আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

বুধবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৩তম বিসিএস আবেদনের সময় আগামী ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

এর আগে, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়ার বিজ্ঞপ্তি দেয়া হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.