এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এইচএসসির ফল

নিউজ ডেস্ক।।

অবশেষে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের আইনের গেজেট প্রকাশিত হয়েছে। এই গেজেট প্রকাশের ফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা রইল না। এখন প্রধামন্ত্রীর সম্মতি পেলেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা ছাড়া ২০২০-এর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। সংসদে পাশ হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করার পর গত সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.