অনলাইন ডেস্ক ||
আগামী ৩০ জানুয়ারি রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা সারাদেশে ইন্টারনেটে ধীরগতি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।
সেখানে বলা হয়েছে, রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত সময়ে সি-মি-উই-৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণের কাজ করবে। কাজেই এই চার ঘণ্টা কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।
তবে সি-মি-উই-৪ সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটরের সকল সার্কিট চালু থাকবে। সব মিলিয়ে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়লেও ইন্টারনেট সেবা বজায় থাকবে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এর আগে ২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়। এর মধ্য দিয়ে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেবলে যুক্ত হয় বাংলাদেশ। আর প্রথম সাবমেরিন কেবল সি-মি-উই-৪ ২০০৫ সালে স্থাপন করা হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
