অনলাইন ডেস্ক ||
সম্প্রতি চোখ কপালে ওঠার মতো চমকপ্রদ এক তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, বিশাল আয়তনে ঘেরা সমুদ্রের সন্ধান মিলেছে মহাকাশে! এতে স্বয়ং বিজ্ঞানীরাও রীতিমতো অবাক হয়েছেন।
প্রায় হাজারের বেশি ফুট গভীরের সমুদ্রের খোঁজ মিলেছে শনির উপগ্রহ টাইটানে। যার আয়তন এতোটাই বেশি যে সাবমেরিন চলাচল করতে পারে। সেই সমুদ্রের তলদেশে কী আছে তা জানতে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।
টাইটানের জলাশয়ের সঙ্গে মিল আছে পৃথিবীর। বিজ্ঞানীদের একাংশের মতে, পৃথিবী জন্মলগ্নে যেমন দেখতে ছিল, টাইটানের এখন সেই রূপ।
এর আগে শনির উত্তরমেরুতে পাওয়া গিয়েছিল ক্র্যাকেন মেয়ার নামে এক বড়সড় জলাশয়। যার মধ্যে ছিল ইথেন এবং মিথেন গ্যাসের তরল আকার। যার আয়তন ১ লাখ ৫৪ হাজার বর্গ মাইল।
তবে টাইটানে কীভাবে এতো পানি আছে, তা জানতে মিথেন গ্যাসের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন বিজ্ঞানীরা। এই পানি পরীক্ষা হলেই সবকিছু বোঝা যাবে বলে মনে করছেন তারা।
শনির উপগ্রহের সমুদ্রের গভীরতা নিয়ে আরও গবেষণা করা হবে উল্লেখ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, সেইখানে সাবমেরিন চালানোর প্রস্তুতি নিচ্ছে তারা। এর জন্য দেখতে হবে পানির ঘনত্ব, প্রবাহ, মাধ্যাকর্ষণ শক্তি ও পানির প্রবাহ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
