নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা ,নোয়াখালীর চতুর্বার্ষিক কাউন্সিল ২০২১ আজ সকাল ১০.০০ ঘটিকায সুবর্ণচরস্থ সৈকত সরকারি কলেজে মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালীর সভাপতি ও বিপিটিএ, সুবর্ণচর শাখা চতুর্বার্ষিক কাউন্সিল ২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুূষ্ঠিত হয়। সমিতির নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন মোঃ মোনায়েম খান, অধ্যক্ষ, সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ আব্দুল মতিন, ইন্সট্রাক্টর ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ মিজানুর রহমান, সহকারি অধ্যাপক , সৈকত সরকারি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ আবদুল আলিম ভূইয়া সুজন , সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নোয়াখালী জেলা শাখা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান তথা পেশাগত অবস্থান সুদৃঢ়করণ, মানসম্মত শিক্ষায় নিবেদিত হবার জন্যে এবং ঐক্যবদ্ধতায় থাকার স্বার্থে সমিতির বিকল্প নেই । তিনি বলেন সমিতির ছায়াতলে থাকায় শিক্ষক নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে প্রাথমিক শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মোহামদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, কাউন্সিল অধিবেশনে বিগত সময়ের আয় -ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অনুপম চন্দ্র পাল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নিজাম উদ্দিন, সহসভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোঃ নুরুল আলম, উপদেষ্টা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, আলেয়া বেগম সহসভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, শারমিন নাহার,যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নোয়াখালী শাখা, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোঃ রাশেদ আনোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, বাবুল চন্দ্র মজুমদার, কার্যকরী সদস্য, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোঃ ছানা উল্যাহ, সহকারি শিক্ষক, পশ্চিম চরজব্বর সপ্রাবি এবং রাজিব শীল, সহকারি শিক্ষক, উত্তর কাটাবুনিয়া সপ্রাবি প্রমূখ।
কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতি ” শাখাওয়াত – নাছিম ” পরিষদের প্যানেল উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে ” মোহাম্মদ শাখাওয়াত উল্লাহকে সভাপতি, মোহাম্মদ নিজাম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি, আলেয়া বেগম, সহ সভাপতি, মোঃ বেলাল উদ্দিন, সহ সভাপতি, শারমিন নাহার, সহ সভাপতি, মোহাম্মদ নাছিম ফারুকী, সাধারন সম্পাদক, হাজের বেগম, মহিলা সম্পাদক, রাশেদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, অনুপম চন্দ্র পাল, কোষাধ্যক্ষ সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত ঘোষনা করেন। কাউন্সিলের সর্বসম্মতিতে মোঃ ওয়ালী উল্যাহ,পিআরএলরত প্রধান শিক্ষক, মোঃ আমিন উল্যাহ, প্রধান শিক্ষক, উত্তর চর জব্বর সপ্রাবি এবং মোঃ নুরুল আলম, প্রধান শিক্ষক, চর আক্রাম উদ্দিন সপ্রাবি, সুবর্ণচর, নোয়াখালী উপদেষ্টা নির্বাচন করে ঘোষনা প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
